নিজস্ব প্রতিবেদক : ভেজাল প্যারাসিটামলে ৭৬ শিশুর মৃত্যুর মামলায় ৬ জনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতাউর রহমান এ রায় ঘোষণা করেন।
বিচারক তার রায়ে কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বিসিআই বাংলাদেশ কোম্পানির পরিচালক শাহজাহান সরকার, নির্বাহী পরিচালক এস এম বদরুদ্দোজা, পরিচালক নুরুন্নাহার বেগম, মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, পরিচালক শামসুল হক ও ব্যবস্থাপক (উৎপাদন) এম তাজুল হক।

