ঢাকাMonday , 17 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ

Link Copied!

Dead bodyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরখানে সেপটিক ট্যাংকের ভেতর ইসমত আরা নামে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে।
নিহতের বড় ভাই বাদশা মিয়া জানান, ইসমতের মেয়ে আকলিমার নামে ব্যাংকে ২০ হাজার টাকা ছিল। সেই টাকার জন্য তার স্বামী হানিফ প্রায়ই তাকে মারধর করতো। গত শনিবার রাতে এ নিয়ে আরেক দফা ঝগড়া বিবাদ হয় দু’জনের মধ্যে। ওই টাকার জন্যই তার স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন বাদশাহ।
হানিফ মিয়া পেশায় কাঠমিস্ত্রী। তাদের বাড়ি গোপালগঞ্জের মোকসেদপুরে। বর্তমানে উত্তরখানের মধ্যপাড়া ভুইয়া বাড়িতে ভাড়া থাকতেন।
উত্তর খান থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব হাওলাদার বলেন, গতকাল সাড়ে ৯ টার দিকে সংবাদ পেয়ে ওই বাসার সেপটিক ট্যাংকের ভেতর থেকে ইসমতের লাশ উদ্ধার করা হয়। গত রোববার থেকে ইসমতকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বাসার সেপটিক ট্যাংকের ভেতরে তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।
তিনি বলেন, ঘটনার পর থেকে তার স্বামী হানিফ পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।