ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিকর্মীকে জবাই করে হত্যা

Link Copied!

armsচট্টগ্রাম প্রতিবেদক : নগরীর পাহাড়তলী থানার মুরগীর ফার্ম এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে সাইদুর রহমান (২৪) নামে এক বিএনপি কর্মীকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। যার নামে নাশকতার সাতটি মামলা রয়েছে।
শুক্রবার দুপুর একটার দিকে এঘটনা ঘটে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বিষয়টি বংলামেইলকে নিশ্চিত করে বলেন, ‘নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কর্মী সাইদুরকে প্রতিপক্ষের লোকজন কাজীর পুকুর পাড় এলাকায় খুর দিয়ে জবাই করে হত্যা করে। তার বিরুদ্ধে থানায় নাশকতার ৭টি মামলা রয়েছে। এরমধ্যে ২০১৪ সালে ৫টি এবং ২০১৫ সালের ২ টি মামলা রয়েছে। সে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার পাশাপাশি হরতালের সেময় বোমাবাজি করতো। এ ঘটনার পেছনে কারা জড়িত পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, ‘পাহাড়তলী থানার মুরগীর ফার্মের কাজীর পুকুর পাড় এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সাইদুর রহমানকে জবাই করে। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।’
নিহত সাইদুর ওই এলাকার ফেলু মিয়ার ছেলে বলে জানা গেছে।