ঢাকাFriday , 14 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিলয় হত্যা: নাহিন ও মাসুম ৮ দিনের রিমান্ডে

Link Copied!

niloyনিজস্ব প্রতিবেদক : ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাইয়ের ছেলেসহ ২ জনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার এই দুই আসামিকে ঢাকার মুখ্য হানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলমের আদালতে  শুনানি শেষে তাদের দুজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবির রিমান্ড আবেদনের দুই আসামি হলেন- সাদ আল নাহিন ও মাসুম রানা। এর মধ্যে সাদ আল নাহিন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম। এরমধ্যে একজনকে রাজধানীর উত্তরা এবং অপর জনকে মিরপুর থেকে আটক করা হয়। তারা দু’জন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলেও জানান মুনতাসিরুল।
এদিকে, ডিবি পুলিশ এ দুজনকে বৃহস্পতিবার বিকেলে আটক করার কথা জানালেও একটি জাতীয় দৈনিক পত্রিকায় আগেই সাদ আল নাহিনকে আটকের বিষয়টি প্রকাশ করে।