ঢাকাThursday , 13 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Link Copied!

Childনিজস্ব প্রতিবেদক : শিশু নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।
শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক খালেদা খানম বলেন, ‘শিশু নির্যাতন ও হত্যাকারী যাদেরকে  গ্রেফতার করা হয়েছে, তাদের খুব শিগরিই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা ভবিষ্যতে আরো এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটবে। পাশাপাশি শিশু হত্যা ও নারী নির্যাতনের বিরুদ্ধে সাধারণ জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যান্য বক্তারা দেশে শিশু নির্যাতন ও হত্যাকারীদের কঠোর শাস্তি দিয়ে নজির স্থাপনের জন্য সরকারের কাছে আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির মহাসচিব নাসির আহমেদ বাবুল, নির্বার্হী পরিচালক ড. এস এম মতিউর রহমান ও পরিচালক (প্রোগ্রাম) ড. মাহবুবুর রশীদ।