গাইবান্ধা প্রতিনিধি : ফুলফড়িতে শোক দিবসকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল (ভারপ্রাপ্ত) জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে উদাখালী ইউনিয়ন ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগ শোকসভা আহবান করে। একই সময়ে একই স্থানে সভা আহবান করায় সংঘর্ষের আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। সমাবেশস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

