কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে সদরের নাজিরপাড়াস্থ নাফ নদীর ১নং স্লুইস গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- আমান উল্লাহ (২৪) ও ইউসুফ আলী(৩০)। তাদের বাড়ি মিয়ানমারের মংডুতে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদ পেয়ে নাফ নদীর ১নং স্লুইস গেইট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমনিক মূল্য ৬০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও মাদক পাচার আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

