নেত্রকোনা প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আবদুর রহমান (৭৫) ও আহমদ আলী (৭৮) নামে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে জেলার পূর্বধলা উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবদুর রহমান উপজেলার ঘাগড়া ইউনিয়নের সোনাইকান্দা ও আহমদ আলী সদর পূর্বধলা ইউনিয়নের গনকপাড়া গ্রামের বাসিন্দা।
জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ২০১০ সালে ওই দু’জনের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পূর্বধলা থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে বলেও জানান তিনি।

