ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতকে টাকা দেয়ার অভিযোগে প্রবাসী আটক

Link Copied!

Arestসিলেট প্রতিনিধি : সরকার বিরোধী আন্দোলনের সময় জামায়াত-শিবিরকে অর্থায়নের অভিযোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর থেকে এক যুক্তরাজ্য প্রবাসীকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়।
আটক হওয়া প্রবাসীর নাম এমরান আলী বলে জানা গেছে। তিনি গহরপুর গ্রামের ওয়াতির আলীর ছেলে। যুক্তরাজ্য যাওয়ার আগে এমরান আলী নিজেও শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, নাশকতার কাজে জামায়াত-শিবিরকে আর্থিক সহযোগিতা দেয়ার অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী এমরান আলীকে আটক করা হয়েছে।