ঢাকাTuesday , 11 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাছ থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

suisaidসিলেট প্রতিনিধি : সিলেট সদর উপজেলার মোগলগাঁও থেকে মনোয়ারা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে ওই নারী আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে রহস্য।
লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় এ রহস্য দেখা দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁওয়ে এ ঘটনা ঘটে। মনোয়ারা বেগম ওই গ্রামের মনফর আলীর স্ত্রী। তার ২ ছেলে ও ৫ মেয়ে রয়েছে।
লাশ উদ্ধারে যাওয়া জালালাবাদ থানার এসআই প্রদীপ জানান, বাড়ির পেছনের একটি গাছে মনোয়ারার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তার শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বোঝা যাবে মনোয়ারা আত্মহত্যা করেছেন, না কেউ হত্যা করে তাকে ঝুলিয়ে রেখেছে।