ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথম আলোর সম্পাদককে হাজির হওয়ার নির্দেশ

Link Copied!

prothom-aloবরিশাল প্রতিনিধি : প্রথম আলোর সম্পাদক সম্পাদক মতিউর রহমানকে নির্ধারিত সময়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বরিশাল মহানগর ম্যাজিস্ট্রেট আদালত।
ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার বেলা ১১টায় আগাম জামিন আবেদন করলে এ আদেশ দেন আদালতের বিচারক নুসরাত জাহান। একই মামলায় আদালতে হাজির হতে এসেছিলেন ওই পত্রিকার ফটোসাংবাদিক মজিদ খানও। তাকেও নির্ধারিত তারিখ অর্থাৎ আগামী ১০ সেপ্টেম্বর আদালতে হাজির হতে বলা হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর রম্য ম্যাগাজিন ‘আলপিন’-এ মহানবী হযরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ ও ২০১৩ সালের ১১ মার্চ ‘রস+আলো’ ম্যাগাজিনে পবিত্র কোরআনের সূরা লোকমানের ২৭ আয়াতের বিকৃতি ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়। এছাড়া গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রথম আলোর অনলাইনে নারী ভোটারদের সিঁদুর পরিয়ে সাজানো ছবি প্রকাশ করা হয়।
এ ঘটনায় ধর্মীয় অনুভূতি আঘাত আনার অভিযোগ এনে গত বছরের ৯ অক্টোবর বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন মহানগর ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা বশির উল্যাহ আতাহারি। এসময় আদালতের বিচারক নুসরাত জাহান বিবাদীদের ১০ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম ইকবাল জানান, বাদীপক্ষের আইনজীবী নির্ধারিত সময়ের আগে হাজির হতে অনাগ্র প্রকাশ করায় বিচারক জামিনের শুনানি বাতিল করেছেন। পরবর্তীতে নির্ধারিত তারিখ ১০ সেপ্টেম্বর ফের আদালতে আসার নির্দেশ দেন। তবে এবিষয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।