বাগেরহাট প্রতিনিধি : মোড়েলগঞ্জে চার বছর আগে বাবাকে হত্যার দায়ে ছেলে বাদশা গাজীর (৪৫) ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
সোমবার সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী জানান, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি উপজেলার মানিকজোড় গ্রামের মোতাহার আলী গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ছেলে বাদশা। ওই দিনই নিহতের আরেক ছেলে আবদুল হক তার ভাইকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছর ২৯ জুন অভিযোগপত্র দেয় পুলিশ। বিভিন্ন সময় নয় সাক্ষীর জবানবন্দি শুনে আদালত। পরে সোমবার এ মামলার রায় ঘোষণা করে।
দণ্ডিত বাদশা গাজী (৪৫) মামলার পর থেকে এখনও পলাতক রয়েছেন বলে জানান তিনি।

