ঢাকাMonday , 10 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু রাকিব হত্যা: শরীফ-মিন্টু রিমান্ডে

Link Copied!

rakibখুলনা প্রতিনিধি : বহুল আলোচিত খুলনার শিশু রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ ও সহযোগী মিন্টুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার বেলা ১১টায় খুলনার মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুস্তাক আহমেদ। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার (৯ আগস্ট) দুপুরে শরীফ ও মিন্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে নিজেদের হেফাজতে নেয় খুলনা সদর থানা পুলিশ। গণপিটুনীর শিকার এ দু’আসামি গত সোমবার (৩ আগস্ট) থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের সাহায্যে শিশু রাকিবের পায়ুপথে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এরমধ্যে বিউটি বেগমকে গত বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শুক্রবার তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।