নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৪টি সোনার বারসহ দুই নারীকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়। পরে শুল্ক বিভাগের কর্মকর্তারা সোনার বারগুলো উদ্ধার করেন।
আটকরা হলেন, জোসনা ও জেসমিন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার ওজন সাড়ে ৭ কেজি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগের সহকারী কমিশনার সাহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই নারী বিমান থেকে নেমে টারমিনালে আসার পর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। এসব সোনার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। তারা চট্টগ্রাম থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকা এসেছেন।
তারা সোনার বারগুলো কীভাবে পেয়েছেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

