ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশু হত্যার দায়ে যুবকের ফাঁসির দণ্ড

Link Copied!

Fasiকক্সবাজার প্রতিনিধি : তিন বছর আগে এক শিশুকে হত্যার অভিযোগে নুরুল ইসলাম নামে এক যুবককে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
দণ্ডিত নুরুল ইসলাম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের সোলতান আহমদের ছেলে।
কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) মমতাজ আহমদ জানান, ২০১২ সালে ৬ আগস্ট নরুল ইসলাম তার চাচাতো ভাই ইদ্রিস মিয়ার ৫ বছরের কন্যা সুমাইয়াকে ফুসলিয়ে সোনার কানের দুল ছিনিয়ে নেয়। এতে সে চিৎকার করলে নুরুল ইসলাম তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় ওই শিশুর চাচা বাদী হয়ে টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে কক্সবাজারের খুরুস্কুল থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার আদালত এ মামলায় ফাঁসির আদেশ দেন।
নুরুল ইসলাম বর্তমানে জেল হাজতে রয়েছেন বলেও জানান তিনি।