কক্সবাজার প্রতিনিধি : উখিয়ায় শাহজাহান নামে এক ‘মানবপাচারকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে উপজেলার সোনারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান সোনারপাড়া গ্রামের শামশুল আলমের ছেলে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রেমানন্দ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে সমুদ্রপথে অবৈধভাবে মালয়শিয়ায় মানবপাচার করে আসছিলেন শাহজাহান। মানবপাচারকারীদের বিরুদ্ধে পুলিশ অভিযান শুরু করলে শাহজাহান পালিয়ে যান। সম্প্রতি এলাকায় ফেরত আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহানের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে, যেগুলো প্রত্যেকটিতে তিনি পলাতক ছিলেন বলেও জানান ইনানী পুলিশ ফাঁড়ির ওই কর্মকর্তা।

