ঢাকাSunday , 9 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষককে গুলি ও কুপিয়ে জখম

Link Copied!

kill-নীলফামারী প্রতিনিধি : জলঢাকা উপজেলায় স্কুল শিক্ষক মাধব চন্দ্র রায়কে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সকাল ১১টার দিকে জলঢাকা-ডালিয়া সড়কের মোমিনুরের ডাঙ্গায় এ ঘটনা ঘটে।
আহত মাধব চন্দ্র গোলমুন্ডা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, শিক্ষক মাধব চন্দ্র সকালে জলঢাকা শহরের বাসা থেকে ইজিবাইকযোগে স্কুলে যাচ্ছিলেন। এ সময় মেমিনুরের ডাঙ্গায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ইজিবাইক থেকে নামিয়ে পেটে গুলি করে। পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।