ঢাকাSaturday , 8 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ ১ জন গুলিবিদ্ধ

Link Copied!

bondukপাবনা প্রতিনিধি : ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোনামনি (২৬) নামে এক ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হঠাৎপাড়াস্থ পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোনামনিকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই জুয়েল রানা, কনস্টেবল আক্কাস ও আবুল। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, কয়েকজন সন্ত্রাসী নাশকতার জন্য পদ্মা নদীর পাড়ে জড়ো হচ্ছে গোপনে এ সংবাদ পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করলে পুলিশও পাল্টা গুলি চালায়।
সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে সোনামনিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।