ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেজু নদীতে ২ শিশু নিখোঁজ, উদ্ধার ২

Link Copied!

Waterকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রেজু নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ হয়েছে। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করেছে অপর দুই শিশুকে।
শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু হলো-মেহেদী (৭), মিজানুর রহমান সাকিব (৯)। উদ্ধার হওয়া দুই শিশু হলো-তামিম (৬) ও রনি (৭)।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, সকাল ১০টার দিকে রেজু নদীর উখিয়া হলদিয়া পালং লাল ব্রিজ পয়েন্টে রামুর খুনিয়া পালংয়ের কাটালিয়া পাড়া এলাকার ৪ শিশু মেহেদী, সাকিব, তামিম ও রনি গোসল করতে নেমে নদীতে ডুবে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এসে তামিম ও রনিকে উদ্ধার করলেও মেহেদী ও মিজানুর রহমান সাকিব এখনো নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস কক্সবাজারের ইনচার্জ আবদুল মজিদ জানান, দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ৭ সদস্যর টিম কাজ করছে। তাদের কোনো ডুবুরী না থাকায় চট্টগ্রাম থেকে তাদের আনা হচ্ছে।