ঝিনাইদহ প্রতিনিধি : শহরের আরাপপুর এলাকার নবগঙ্গা নদী থেকে কোমেলা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে তার মৃতদেহটি পাওয়া হয়। বৃদ্ধা কোমেলা সদর উপজেলার খাজুরা গাংপাড়ার মন্টু আলী বিশ্বাসের স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানায়, বৃহস্পতিবার সকাল নদীতে গোসল করতে যান বৃদ্ধা কোমেলা খাতুন। তারপর থেকে নিখোঁজ হন তিনি। শুক্রবার সকালে নবগঙ্গা নদীতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

