ঢাকাFriday , 7 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

Link Copied!

Accidentনারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ দুজন নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবদুল বাতেন (৩২)। তার বাড়ি রূপগঞ্জ উপজেলায়। তবে সঙ্গে থাকা তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বেলা ১১টার দিকে গাজীপুর-মদনপুর (এশিয়ান হাইওয়ে) সড়কের সোনারগাঁও উপজেলার নানাকি এলাকাতে মদনপুরগামী মোটরসাইকেলটিকে ট্রাক ও একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুল বাতেন ও সঙ্গে থাকা তরুণীর মৃত্যু হয়।
পুলিশ কাভার্ডভ্যান ও ট্রাক আটক করলেও পালিয়ে গেছে এগুলোর চালক ও হেলপার।