ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

Link Copied!

BSFনওগাঁ প্রতিনিধি : পোরশা উপজেলায় ‘বিএসএফের গুলিতে’ গরিয়া মর্মু নামে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে পোরশা উপজেলার নীতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।নিগত গরিয়া মুর্মু পোরশা উপজেলার নিতপুর গ্রামের সোম মুর্মুর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে নীতপুর সীমান্ত এলাকায় ৮/১০ জন বাংলাদেশি রাখাল গরু আনতে যায়। এ সময় বিএসএফ ধাওয়া করে গরিয়া মর্মুকে আটক করে নিয়ে যায়। পরে তাকে গুলি করে হত্যা করে।
নওগাঁ ১৪ বিজিবির কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, নীতপুর সীমান্ত এলাকা থেকে সকালে গরিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিজিবি মৌখিক প্রতিবাদ জানিয়ে কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠক আহবান করেছে বলে জানান তিনি।