ঢাকাThursday , 6 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী ভোটার নিবন্ধন নিশ্চিত করতে ডিসিদের চিঠি

Link Copied!

EC1নিজস্ব প্রতিবেদক : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যোগ্য নারী ভোটারদের নিবন্ধন নিশ্চিত করতে স্থানীয় নারী জনপ্রতিনিধি, সুশীল সমাজ, বেসরকারি সংস্থা ও অন্যান্য সংগঠনকে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়ে সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম।
বুধবারে পাঠানো এ চিঠিতে গত হালনাগাদে মহিলাদের ভোটার কমার যে সাতটি কারণ চিহ্নিত হয়েছে তাও উল্লেখ করা হয়েছে।
নারী ভোটার কম হওয়ার কারণগুলো হচ্ছে- নির্ধারিত ফি দিয়ে জন্মসনদ সংগ্রহে অনীহা, হিন্দু অবিবাহিত মেয়েদের পিতার বাড়িতে নিবন্ধনে অনাগ্রহ, অবিবাহিত নিরক্ষর মেয়েদের ভোটার হতে কম আগ্রহ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র জমা দিতে না পারা, নিবন্ধনকেন্দ্র বাড়ি থেকে দুরে হওয়া এবং প্রত্যন্ত অঞ্চলে মহিলাদের সচেতনতার অভাব।
চিঠিতে সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে জনসচেতনতা বাড়িয়ে এবার হালনাগাদে স্থানীয় সংরক্ষিত নারী জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে হালনাগাদে ভোটারযোগ্য নারীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেন ইসি সচিব।