ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ধর্ষিত হলো গারো শিশু

Link Copied!

Rape1নিজস্ব প্রতিবেদক : চলন্ত মাইক্রোবাসে গারো তরুণী ধর্ষণকাণ্ডের রেশ না কাটতেই এবার এক গারো শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির বয়স ৯ বছর। সে রাজধানীর রাজউক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর ভাটারা থানায় শিশুটির পরিবার মামলা করতে গেলে এ ঘটনা জানা যায়।
ভাটার থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই শিশু পরিবারের সঙ্গে ভাটারা নয়ানগরে থাকতো। তাদের বাড়ি নেত্রকোনার দূর্গাপুরে। তার মা একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে। গতকাল সকালে স্থানীয় বখাটে যুবক আলআমিন (২২) বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে। রাতে মা বাসায় এসে শিশুটিকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করে জানতে পারেন সে ধর্ষণের শিকার হয়েছে।
ভাটারা থানায় অভিযোগ দায়েরর পর এসআই মেহেদী মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে আসে।
এ ঘটনায় মামলা হলেও অভিযুক্ত আলআমিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।