ঢাকাWednesday , 5 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাছ চুরির অভিযোগে শিশুকে কুপিয়ে হত্যা

Link Copied!

armsবরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় মাছ চুরির অভিযোগে রবিউল ইসলাম (১১) নামে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে শিশুটির বাবা। এ মামলায় একই এলাকার বাসিন্দা ঘের মালিক মিরাজ হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার মুঠোফোনে জানান, মঙ্গলবার বিকেলে রবিউল ইসলামের লাশ এলাকার লক্কার খালে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা মর্গে প্রেরণ করে। উদ্ধারকালে লাশের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত লক্ষ্য করা গেছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা কুপিয়ে হত্যার পরে শিশু রবিউলকে কেউ খালের ভেতরে ফেলে দিয়েছে। তাছাড়া প্রাথমিক সুরতাহাল রির্পোটেও হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রবিউলের বাবা দুলাল মৃধা মুঠোফোনে জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট আমখোলাস্থ বাড়ি থেকে তার ছেলে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানা পুলিশকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছিল।
মামলায় বলা হয়েছে, মাছ চুরির অভিযোগে ছেলে রবিউল ইসলামকে স্থানীয় ঘের ব্যবসায়ী মিরাজ হাওলাদার একাধিকবার হুমকি-ধামকি দিয়েছিল। এ নিয়ে তার সঙ্গে মিরাজের বাকানুবাদের ঘটনাও ঘটে। সেক্ষেত্রে রবিউলের বাবার ধারণা এই মিরাজই তার ছেলেকে অপহরণের পরে পরিকল্পিভাবে হত্যা করেছে।