ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নপত্র ফাঁসকারী চক্রে বিকাশ এজেন্ট

Link Copied!

Question-outনিজস্ব প্রতিবেদক : প্রশ্নপত্র ফাঁসে আর্থিক লেনদেনের অভিযোগে রাজধানীর ডেমরা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- আবুল কালাম আজাদ, ফারুক আহমেদ ও হীরা চৌধুরী। এরা প্রত্যেকেই বিকাশ এজেন্ট।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র ও যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, গত কয়েক দিনে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩শ ভুয়া বিকাশ অ্যাকাউন্ট, ৯শ ছবি, সাড়ে ৮শ ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার গ্রেপ্তার হওয়া তিনজন বিকাশ এজেন্ট ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। এরা ফেসবুক থেকে বিভিন্ন মানুষের ছবি সংগ্রহ করে ভুয়া বিকাশ অ্যাকাউন্ট খুলে অবৈধভাবে অর্থ লেনদেন করতো। এমনকি বিকাশে অর্থ লেনদেনের যেসব নিয়ম রয়েছে সেগুলোও তারা ভঙ্গ করেছে। এ জন্য তাদের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগে এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে দুইটি মামলা করা হবে।
গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সবাই উদ্ধারকৃত জিনিসপত্র দিয়ে ভুয়া ও অবৈধ বিকাশ অ্যাকাউন্ট খুলে অবৈধভাবে আর্থিক লেনদেন করতো। ইতিপূর্বে গ্রেপ্তারকৃত রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউন প্রশ্নপত্র বিনিময় করে এসব অবৈধ বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা গ্রহণ করতো। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে সঠিক তথ্য না পাওয়া যায়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে এ পর্যন্ত তারা ২০ থেকে ২৫ লাখ টাকা লেনদেন করেছে।
এদিকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র জালিয়াতি ও প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (উত্তর)-এর সাইবার অপরাধ টিম। নিয়মিত মামলার মাধ্যমে পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ডেমরা থানায় রুজুকৃত নিয়মিত মামলার সূত্র ধরে সর্বশেষ মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করা হয়।