ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী শিশু নির্যাতনের ঘটনা দেখবে মন্ত্রণালয়ও

Link Copied!

chumkiনিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবার থেকে এ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও দেখবে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
চুমকি বলেন, ‘অপরাধী যেই হোক না কেন তাকে অপরাধী হিসেবেই বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে সে কোন দলের বা কোন ব্যক্তি তা বিবেচনা করা হবে না। প্রধানমন্ত্রীও এ বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন।’
ইতোমধ্যে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।’ এসময় প্রতিমন্ত্রী গুলিবিদ্ধ শিশুটির পরিবারকে ৫০ হাজার টাকা দেন।