ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধান আসামি সুমনসহ ৩ জন জেল হাজতে

Link Copied!

maguraমাগুরা প্রতিনিধি : শিশুসহ অন্তঃসত্ত্বা নারী গুলিবিদ্ধর ঘটনার মামলার প্রধান আসামি সুমনসহ ৩ জনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজস্ট্রেট আদালত-১ এর বিজ্ঞ বিচারক ফারহা মামুন সিডব্লিউ এ নির্দেশ দেন।
মামলার তদন্তকারী অফিসার মাগুরা ডিবির ওসি ইমাউলহক প্রধান আসামি সুমন সেনকে ১০ দিনের রিমাণ্ড আবেদন করলে আগামী রোববার তার শুনানির দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এরকায় যুবলীগ পরিচয়দানকারী কামরুল ভূইয়া ও ঠিকাদার আজিবর, স্কুলের পিয়ন মোহম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সময় প্রতিপক্ষের গুলিতে গুলিতে কামরুল ভূইয়ার ৭ মাসের অন্তঃসত্ত্বা ভাবি ও পেটের বাচ্চা গুলিবিদ্ধ  হয়। এ সময় কামরুল ভূইয়ার চাচা মোমিন ভূইয়া গুলিতে নিহত হন। এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে সদর থানায় এ মামলা হয়েছে। এ পর্যন্ত পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।