ঢাকাTuesday , 4 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অটো চালকদের ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

Link Copied!

AUTOমৌলভীবাজার প্রতিনিধি : সারাদেশের মতো মৌলভীবাজারেও চলছে অটো চালকদের অবস্থান কর্মসূচি, ধর্মঘট ও খণ্ড খণ্ড মিছিল। এতে বিপাকে পরেছে বিভিন্ন রুটে চলচলকারী মৌলভীবাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বিশেষ করে অফিসগামী ও কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-শিক্ষকদের দুর্ভোগ চরমে।
সরেজমিন মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট, চৌমুহনী, কুসুমবাগ, বেরীরপার, ঢাকা বাসস্ট্যান্ট, শমসেরনগর রোডসহ শহরের ছোট-বড় বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল, অবস্থান কর্মসূচি ও ধর্মঘট পালন করছে অটোরিকশা চালকরা। এছাড়াও জেলার ৭ উপজেলার বিভিন্ন স্থানেও ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
অটো চালকরা মহাসড়কে অটোরিকশা-টেম্পু চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এ দাবি আদায় না হওয়া পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশা চালকরা অনির্দিষ্টকাল ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করবে।
ট্রাফিক ইনচার্জ মাহফুজুর রহমান জানান, শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মৌলভীবাজার জেলা অটোরিকশা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন অবস্থান কর্মসূচি ও ধর্মঘট ডাকলেও যান চলাচল স্বাভবিক রয়েছে। আমরা তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিব না।