ঢাকাMonday , 3 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ৪ সদস্য আটক

Link Copied!

Arrest-17নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানী থেকে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, নাহিদ (২৩) আব্দুল হক (১৯) রফিকুল ইসলাম (৪০) এবং শুক্কুর মিয়া (২০)। এদের মধ্যে নাহিদ পুলিশের গুলিতে আহত হয়।
জানা যায় মোটর সাইকেল ছিনাতাইয়ের সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাতে বনানীর বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেয়। রাত সাড়ে ৩ টার দিকে দুটি পিকআপ ভ্যানকে সন্দেহমূলকভাবে থামতে বললে পুলিশি সিগনাল অমান্য করে ভ্যান দুটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে গুলি চালিয়ে ভ্যান দুটি (ঢাকা মেট্র ঠ ১৩-২০৪৬ এবং ঢাকা মেট্র দ ১১-৮৫৭৬) আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও ছিনতাইকৃত একটি মোটর সাইকেল আটক করে পুলিশ।
বনানী থানার ওসি ভুঁইয়া মাহাবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ চক্রটি রাজধানীর বিভন্ন এলাকায় পিকআপ ভ্যান নিয়ে ছিনতাই করে আসছিল। গতকাল এমন একটি তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়।