নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুলের বাইশটেকি এলাকায় মাঝরাতে রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুন্ধে আবদুস সালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ দাবি করছে, রোববার দিবাগত মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
ভাসানটেক এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা আছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইউম বলেন, ‘নিহত সালাম কুখ্যাত ডাকাত দলের সদস্য। রাত সাড়ে ১২টার দিকে সালামের নেতৃত্বে বাইশটেকি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালায়। ওই সময় পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের গুলি বিনিময় হয়। গোলাগুলির এক পর্যায়ে পানির ভেতর গুলিবিদ্ধ সালামের লাশ পাওয়া যায়।’

