ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেট মহাসড়কে অটোচালকদের অবস্থান

Link Copied!

AUTOসিলেট প্রতিনিধি : মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে ঢাকা- সিলেট মহাসড়কে অবস্থান নিয়েছেন অটোচালকরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে রশিদপুর নামক স্থানে অবস্থান নেয় সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও অটোচালকরা। শান্তিপূর্ণভাবেই তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দেয়া না হলে অবস্থান কর্মসূচিসহ আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ।
তিনি বলেন, ‘মহাসড়কে অটোরিকশা-অটোটেম্পো চলাচলে সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অটোরিকশার জন্য আলাদা লেনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছি আমরা। মহাসড়কে অটোরিকশা চলাচল করতে দেয়া না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’
এদিকে গতকাল শনিবারের মতো আজ রোববারও সিলেটের বিভিন্ন মহাসড়কে অটোরিকশা, অটোটেম্পু চলাচল বন্ধ রয়েছে। এতে করে সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। বিশেষ করে সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, বিয়ানীবাজার প্রভৃতি উপজেলার যাত্রীদের মহানগরীতে আসার প্রধান বাহন হচ্ছে অটোরিকশা।
কিন্তু অটোরিকশা চলাচল বন্ধ থাকায় এসব এলাকার যাত্রীদেরকে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় বাসের সংখ্যা অত্যন্ত কম থাকায় বিড়ম্বনা বৃদ্ধি পেয়েছে বহুগুনে।