ঢাকাSunday , 2 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

Link Copied!

Rape1নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগে ৭ বছরের এবং মিরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশু দুটির পরিবারের পক্ষ থেকে পৃথক এসব অভিযোগ করা হয়েছে। দুই ঘটনায় একজনকে আটক করেছে পিুলিশ।
পুলিশ জানিয়েছে, রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে খোকন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা গেছে, রোববার সকালে শিশুটির পরিবার অভিযোগ করে শনিবার খোকন নামে ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খোকনকে গ্রেপ্তার করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ‘শিশুটিকে সকালেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
অপরদিকে, শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পীরেরবাগ এলাকায় বাসায় একা পেয়ে ৯ বছরের অপর শিশুকে ধর্ষণ করেছে রাসেল (২০) নামের এক যুবক। এই ঘটনায় রাতেই মৌখিকভাবে ওই শিশুর পরিবার থানায় অভিযোগ দিয়েছে।
এর ভিত্তিতেই মধ্যরাতে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার উপ-পরিদর্শক মতিউর রহমান।
তিনি বলেন, ‘শিশুটির মা পুলিশকে জানিয়েছে, তাদেরই প্রতিবেশী রাসেল শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে গেছে। রাসেলকে আটকের চেষ্টা চলছে।’
এই ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো মামলা হয়নি। তবে শিশুটির পরিবার মৌখিকভাবে অভিযোগ করেছে।’
পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানিয়েছেন, ধর্ষণের শিকার শিশুটির মা একজন পোষাক শ্রমিক। কাজ শেষে বাসা ফিরে মেয়েকে অসুস্থ্য অবস্থায় কান্না করতে দেখে। এরপর কি হয়েছে জানতে চাইলে সে জানায় বাসায় একা পেয়ে রাসেল তাকে ধর্ষণ করেছে।’