ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি কাটাতে এসে বিশ্ববিদ্যালয় অধ্যাপক গ্রেপ্তার

Link Copied!

mailসাতক্ষীরা প্রতিনিধি : গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটাতে এসে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবিউল ইসলাম। সম্প্রতি সাতক্ষীরা সদরের চৌবাড়িয়া গ্রাম থেকে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে তার পরিবার। তিনি একই গ্রামের হারুনার রশিদের বড় ছেলে।
এলাকাবাসী জানান, সহিংসতামূলক কোন কর্মকাণ্ডে রবিউল ইসলাম জড়িত নন। তার নামে থানায় কোন মামলাও নেই। রবিউলের পরিবার জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ায় ২০০৩ সালে তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক লাভ করেন। এরপর তিনি কর্মজীবন শুরু করেন। প্রথমে নর্দার্ন বিশ্ববিদ্যালয় এবং পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তার পরিবারের অভিযোগ, পারিবারিক জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় ভূমিদস্যু ও মাদক ব্যাবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে রবিউল ইসলামকে মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করিয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমিদস্যুরা অব্যাহতভাবে তাকে হুমকি দিয়ে আসছিলো বলেও জানায় তার পরিবার।