ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অটো বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ভাঙচুর

Link Copied!

aborodনারায়ণগঞ্জ প্রতিনিধি : সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সমাবেশ, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দফায় দফায় যান চলাচল বন্ধ থাকে।
শনিবার সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও বন্দরের মদনপুরে এ করে তারা।
স্থানীয় সূত্র জানায়, সরকারি নির্দেশনায় মহাসড়কে শনিবার থেকে অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর প্রতিবাদে সকাল ১০টায় বন্দর উপজেলার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় কয়েকশ অটোরিকশা চালক। ওই সময়ে তারা ৬-৭টি যানবাহন ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থান নেয় কয়েকশ অটোরিকশা চালক। তারা সেখানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে তারা কাঁচপুর সেতুর পূর্ব ঢালে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায়।
শিমরাইলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম জানান, মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ দেখানোর সময়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে ১৫ মিনিটের জন্য সড়ক অবরোধ করেছিল। এখন রাস্তায় যান চলাচল করছে।
এদিকে, সকাল ১১টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সিএনজি অটোরিকশা চালকরা সমাবেশ ও মানববন্ধন করে দ্রুত সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।