ঢাকাSaturday , 1 August 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পানি সরাও জীবন বাঁচাও

Link Copied!

Satkhiraসাতক্ষীরা প্রতিনিধি : ‘পানি সরাও জীবন বাঁচাও’ শ্লোগানে সাতক্ষীরা উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করেছেন পানিবন্দি মানুষেরা। শহরের ইটাগাছা কামালনগর, খড়িবিলা, রইচপুর, দৌলতপুরসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকার কয়েকশ’ মানুষ স্থানীয় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, জেলা নাগরিক কমিটির যুগ্ম-সচিব আলীনুর খান বাবুলের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় জেলার বিভিন্ন এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও করে অবিলম্বে পানি নিষ্কাশনের দাবি জানান।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের এসডিও এসএম আহসান হাবিব ও এসও নুরুজ্জামান বিক্ষোভকারীদের দাবির কথা শোনেন এবং আগামী দুই এক দিনের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেবেন বলে জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সম্পাদক আব্দুর রশিদ, জেলা ভূমিহীন সমিতির সদস্য আমজাদ হোসেন, আকছেদ সরদার, আবুল কাসেম, আমির আলী, আকবার আলী প্রমুখ।
এর আগে, সকাল ৬টা থেকে জাহাঙ্গীর হোসেন কালুর নেতৃত্বে খড়িবিলা ইটাগাছা রইচপুর এলাকার পানি নিষ্কাশনের জন্য বিভিন্ন খালের অবৈধ বেড়িবাঁধ নেটপাটা অপসারণ করা হয়।
প্রসঙ্গত, পানি উন্নয়ন বোর্ডের অদূরদর্শিতার কারণে সাতক্ষীরার সদর উপজেলাসহ তালা, কলারোয়া, আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের ও পুকুর। তলিয়ে গেছে কয়েক লাখ একর জমির ধান।
বার বার পানি উন্নয়ন বোর্ডকে শুকনো মওসুমে পানি নিষ্কাশন ও বিভিন্ন এলাকার স্লুইস গেটগুলোর পলি অপসারণের দাবি জানালেও তারা কর্ণপাত না করায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মানুষের বাড়িঘরে পানি উঠে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন।