ঢাকাFriday , 31 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারবাড়ীতে আগুনে পুড়লো ৬ দোকান

Link Copied!

fireচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী গোগিচাঁন্দ মসজিদ সড়কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি কাঁচামালের দোকান ও একটি বেকারি ক্ষতিগ্রস্থ হয়েছে।
শুক্রবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া জানান, গোগিচাঁন্দ মসজিদ এলাকার একটি মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে সৃষ্ট এ আগুন নিয়ন্ত্রণে আসে ভোর ৬টায়। খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে এবং ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।