ঢাকাThursday , 30 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারও শিবিরের নাশকতার পরিকল্পনা

Link Copied!

shibirনিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শিবির আবারও নাশকতার পরিকল্পনা করছে। খিলক্ষেত থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ এক শিবির কর্মীকে গ্রেপ্তারের পর এমনই তথ্য দিল পুলিশ।
ইমরান হোসেন (২০) নামে ওই শিবির কর্মীকে ‍বুধবার বিকেলে খিলক্ষেতের নামপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেত থানায় এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার এস এম মোস্তাক আহমেদ জানিয়েছেন, নামাপাড়ায় ওই শিবির কর্মী তার সহযোগীদের নিয়ে বোমা তৈরি করছিল।
রাজধানীতে নাশকতার করার লক্ষ্যেই এই বোমা তৈরি করা হচ্ছিল বলে পুলিশ ধারণা করছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
ওই শিবির কর্মীর কাছ থেকে ৭০টি চকলেট বোমা, দেড় কেজি গান পাউডার, ৪ কেজি বিভিন্ন ধরনের পাউডার, ৬ কেজি পাথর উদ্ধার করা হয়।
তিনি বলেন, ‘এটা স্পষ্ট ওই বাসাতে বোমা তৈরি করা হচ্ছিল। ইমরানের আরও ৩/৪ জন সহযোগী ছিল যারা পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়।’
ইমরানকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন। ইমরানের সঙ্গে এই পরিকল্পনায় আরও যারা আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও পুলিশ কর্মকর্তা মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন।