ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ!

Link Copied!

imranনিজস্ব প্রতিবেদক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের পূর্ণ ঠিকানা চেয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, ‘রায় নিয়ে বিভিন্ন সময়ে ডা. ইমরান এইচ সরকার বিভিন্ন মন্তব্য করেন। বিচার বিভাগকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন। আপিল বিভাগ তাই আমাকে ইমরান এইচ সরকারের পার্টিকুলারস (পূর্ণ ঠিকানা) জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।’
ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো আদালত তার বক্তব্যে ‘আদালত অবমাননার’ কোনো উপাদান খুঁজে পেয়েছেন। তাই আমার কাছে আদালত তার পূর্ণাঙ্গ ঠিকানা চেয়েছেন। ঠিকানা জমা দেয়ার পর আদালত হয়তো বা তার বিরুদ্ধে অভিযোগ আনতেও পারেন।’