ঢাকাWednesday , 29 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে নির্দোষ দাবি ছেলে হুম্মামের

Link Copied!

hummamনিজস্ব প্রতিবেদক : মানবতা বিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ‘আমার বাবা নির্দোষ। একদিন এ সত্য প্রমাণিত হবে। মিথ্যা সাক্ষ্য দিয়ে কাউকে ফাঁসি দেয়া যায় না। এটি অন্যায় । এরও একদিন বিচার হবে।’
বুধবার সাকা চৌধুরীর রায় ঘোষণার পর রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করা হবে বলে সাকার বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন।
এর আগে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
এর আগে গত ৭ জুলাই উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শেষে আজ বুধবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ।
গত ৫ থেকে ৭ জুলাই পর্যন্ত তিন কার্যদিবসে সাকা চৌধুরীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান। এর আগে প্রথমে আসামিপক্ষের শুনানিতে ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত ট্রাইব্যুনালের রায়, সাক্ষীদের সাক্ষ্য-জেরা এবং রায় সংক্রান্ত নথিপত্র (পেপারবুক) উপস্থাপন করেন এসএম শাহজাহান।
অপরদিকে গত ৩০ জুন এবং ১ ও ৭ জুলাই তিন কার্যদিবসে রাষ্ট্রপক্ষে সাকা চৌধুরীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।