চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর চান্দগাঁও থানার জালালিয়া আবাসিক এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দিলুয়ারা বেগম দিলু (৩৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জালালিয়া আবাসিকের বালুরটাল এলাকায় বিস্মিল্লাহ ম্যানশনের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দিলুয়ারা বেগম পটিয়া থানার দারদ বুথপুরা ফজল খলিফার বাড়ির বাসিন্দা মো. মুছার স্ত্রী। নগরীতে চান্দগাঁও থানার জালালিয়া আবাসিক এলাকায় তিনি ভাড়া বাসায় থাকতেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ব্যবসায়ী দিলুয়ারাকে তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

