ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে ফেরার পথে ৩ বাংলাদেশি আটক

Link Copied!

Arrestসিলেট প্রতিনিধি : অবৈধভাবে ভারত সফর শেষে দেশে ফেরার সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তিন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
কানাইঘাটের আটগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৩৩৯ মেইন পিলারের নিকটবর্তী বড় চতুল সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- অবৈধভাবে ভারত সফরকারী জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের মৃত আকদ্দস আলীর ছেলে মকবুল হোসেন (৩৫) এবং ভারত সফরে সহায়তাকারী দালাল কানাইঘাট উপজেলার কাড়াবাল্লার বশির মিয়ার ছেলে আতাউর রহমান (৪০) ও একই গ্রামের আবদুস সালামের ছেলে মাসুক আহমদ (৩৭)।
সোমবার বেলা ২টার দিকে তাদেরকে আটক করে কানাইঘাট থানায় সোর্পদ করা হয়েছে।
সোমবার রাতে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।