ঢাকাTuesday , 28 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিঃশর্ত ক্ষমা চাওয়ায় জাফরউল্লাহকে সাজা থেকে অব্যাহতি

Link Copied!

jafrullahনিজস্ব প্রতিবেদক : নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ট্রাইব্যুনালের সাজা থেকে ড. জাফরউল্লাহ চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে আদালত প্রসঙ্গে কোন মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকারও নির্দেশ দেয়া হয়েছে তাকে ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির একটি আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
জাফরউল্লাহর পক্ষে ছিলেন আইনজীবি রেজা খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
ব্রিটিশ নাগরিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ প্রকাশ করে ‘অবমাননাকর’ বিবৃতি দেয়ায় গত ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শাস্তি হিসেবে তাকে এক ঘণ্টা আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। সেইসঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের কারাদণ্ড দেয়া হয়।
ওই আদেশের বিরুদ্ধে জাফরুল্লাহ সুপ্রিমকোর্টের চেম্বার আদালতে গেলে বিচারক অর্থদণ্ডের আদেশের কার্যকারিতা ৫ জুলাই পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
গতকাল ২৭ জুলাই সেই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশের জন্য তারিখ ধার্য্য করেন আদালত।
এ বিষয়ে জাফরুল্লাহর আইনজীবী তৌফিক হোসেন সোমবার জানান, আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তারা একটি আবেদন করতে যাচ্ছেন।
ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আজ রায় দেন।