ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

Link Copied!

armsমাদারীপুর প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে মাদারীপুরের কালকিনিতে রাফিয়া বেগমের (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। এ ঘটনায় ঘাতক সাহেব আলী সরদারকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিয়ের পর থেকে সাহেব আলীর সঙ্গে স্ত্রী রাফিয়া বেগমের ঝগড়া লেগেই থাকতো। প্রায় সময় রাফিয়াকে মারধর করতেন সাহেব। এর জের ধরে সোমবার ভোরে রাফিয়াকে কুপিয়ে হত্যা করেন তার স্বামী।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেব আলী সরদারকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।