ঢাকাMonday , 27 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রেলওয়ের সরঞ্জাম চুরি দায়ে যুবক গ্রেপ্তার

Link Copied!

Arrestচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে যাত্রীবাহি ট্রেনের বৈদ্যুতিক সরঞ্জাম চুরির দায়ে মামন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
রোববার রাত সাড়ে ১১টার দিকে স্টেশনের ডক ইয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি সত্যজিত দাশ বলেন, ‘রোববার রাতে স্টেশনে ডক ইয়ার্ডে অবস্থান করা একটি যাত্রীবাহি ট্রেন থেকে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করার সময় মামুন নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়। এসম তার কাছ থেকে বিভিন্ন ধরণের প্রায় দেড় লক্ষ টাকা দামের বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে রেলওয়ের সম্পদ সংরক্ষণ অধ্যাদেশ অনুযায়ী একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।’