ঝিনাইদহ প্রতিনিধি : শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের পাটক্ষেত থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সকালে ত্রিবেনী গ্রামের কৃষকেরা মাঠের গ্যাস পাম্পের পাশে পাট ক্ষেতের মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান জানান, ধারণা করা হচ্ছে দুবৃর্ত্তরা দুই দিন আগে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

