ঢাকাSunday , 26 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

Link Copied!

armsলক্ষ্মীপুর প্রতিনিধি : জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে লক্ষ্মীপুরে একই পরিবারের ছয় জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার রাতে সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের রাজিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার ভোরে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- লক্ষ্মীপুর ওলামা লীগের দপ্তর সম্পাদক মাওলানা নূর হোসেন, তার বাবা আবুল কাসেম (৫০), স্ত্রী ইয়াছমিন আক্তার (২৫), ভাই মো. সুমন (২৬), মোবারক হোসেন (২২) ও নূর রহমান (৩২)।
এলাকাবাসী জানান, রাজিবপুর গ্রামের আবুল কাসেমের সঙ্গে একই এলাকার ইব্রাহিম মুন্সির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে বাড়ির পাশে টুকা মিয়া পুড়ের গোড়া নামক স্থানে নূর রহমানের ওপর প্রতিপক্ষ ইব্রাহিম মুন্সি, হালিম, বাহার উদ্দিন, খায়ের, সোহেলসহ ১৫-২০ জন হামলা চালায়। ছেলে বাঁচাতে এগিয়ে আসলে আবুল কাসেম ও তার স্ত্রী ইয়াছমিন আক্তার, ভাই নূর রহমান, মো. সুমন, মোবারক হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
আহত নূর হোসেন জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ইব্রাহিম মুন্সির নেতৃত্বে ১৫-২০ জন হামলা চালিয়ে তিনি ও তার বাবাসহ ছয় জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একই পরিবারের ছয় জনকে কপিয়ে জখম করেছে প্রতিপেক্ষর লোকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা হলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।