ঢাকাSunday , 26 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তাল পদ্মায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

Link Copied!

bay-of-bengal-fishing-boatমাদারীপুর প্রতিনিধি : ঝড়ো হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। ফলে ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী সব লঞ্চ ও স্পিডবোট।
উপজেলা প্রশাসন সরেজমিনে পরিদর্শন করে রোববার সকাল সাড়ে ১০টার দিকে নৌযান চলাচল বন্ধ করে দেয়।
এদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। তবে ফেরি চলাচল করলেও পদ্মায় ঢেউ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন জানান, সকালে পরীক্ষামূলকভাবে একটি যাত্রীশুন্য লঞ্চ নিয়ে মাঝ পদ্মায় গিয়ে ঢেউয়ের কারণে ফিরে আসতে বাধ্য হয়। পরে বিষয়টি নিয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লঞ্চ ও স্পিডবোট চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।
আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরেুটে নৌযান চলাচল বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।