ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

Link Copied!

armsবরিশাল প্রতিনিধি : বাকেরগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে উজ্জল খরাতি (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বাকেরগঞ্জ উপজেলার কবাই লক্ষ্মীপাশা গ্রামের উত্তম কুমার খরাতির ছেলে উজ্জল খরাতি কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এবছর বাণিজ্য বিভাগে এইএসসি পরীক্ষা দিয়েছিল।
ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলা নিয়ে একই গ্রামের বশির সরদারের ছেলে সাইফুল ইসলামের সাথে উজ্জল খরাতির বিরোধ হয়। সন্ধ্যার পর সাইফুল ছুরিকাঘাত করলে উজ্জ্বল আহত হয়। এসময় তাকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে উজ্জল মারা যায়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, তারা ঘটনা সম্পর্কে আগেই অবহিত ছিলেন। এঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।