ঢাকাSaturday , 25 July 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজন হত্যা: গভীর রাতে আরেকজন গ্রেপ্তার

Link Copied!

rajonসিলেট প্রতিনিধি : সিলেটে নির্মম নির্যাতনে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় অভিযুক্ত আরেকজনকে শুক্রবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ আয়জ আলী নামক ওই ব্যক্তিকে শহরতলীর শেখপাড়া থেকে গ্রেপ্তার করে। আয়জ আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ। ইতিমধ্যে গ্রেপ্তারকৃতদের দেয়া জবানবন্দির ভিত্তিতেই আয়জ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গত ৮ জুলাই সকালে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডের কাছে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।